Terms & Conditions
রেজিস্ট্রেশন ও অ্যাকাউন্ট ধারা
আমাদের সেবার অংশ নিতে একটি বৈধ ইমেল ঠিকানা দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একটি ইমেইল ঠিকানা দিয়ে কেবল একটি অ্যাকাউন্টের নিবন্ধন করতে পারবেন। আপনি নিশ্চিত করবেন যে, নিবন্ধনের সময় দেওয়া সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনার অ্যাকাউন্টের জন্য যথাযথ এবং হালনাগাদ থাকবে।
আপনি কখনোই আপনার অ্যাকাউন্টের তথ্য, লগইন তথ্য বা পাসওয়ার্ড অন্য কারো সাথে শেয়ার করবেন না। এই নিয়ম ভঙ্গ হলে Talent Bridge Academy কোনো দায়ভার নেবে না।
আপনার অ্যাকাউন্টের অননুমোদিত ব্যবহার বা লগইন সংক্রান্ত কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হলে, দ্রুত আমাদের জানানো আপনার দায়িত্ব।
ইউজার পলিসি
ই-মেইল যোগাযোগ
কনটেন্ট ডিসক্লেইমার
যে কোনো কোর্স কেনার আগে কোর্স সম্পর্কিত বিস্তারিত জেনে নিন। যদিও আমরা সবসময় কনটেন্ট আপডেট রাখার চেষ্টা করি, তারপরও কনটেন্টের কোনো অংশ পরিবর্তন হতে পারে।
আপনি আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং প্রয়োজনে সাপোর্ট পাবেন।
যদি কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায়, Talent Bridge Academy সেই ভুল সংশোধন করার অধিকার রাখে।
কপিরাইট ধারা
Talent Bridge Academy-এর মালিকানাধীন কোনো কনটেন্ট পুনরায় ব্যবহার করা বা পুনরায় প্রকাশ করা নিষিদ্ধ। আমাদের কনটেন্ট যেমন— ভিডিও, ছবি, কনটেন্ট, ডিজাইন, লোগো, লেআউট, ডকুমেন্টেশন, কোর্স ম্যাটেরিয়াল ইত্যাদি কপিরাইট আইনের অধীনে সুরক্ষিত।
বাংলাদেশ সরকারের ডিজিটাল সিকিউরিটি আইন – ২০১৮ অনুযায়ী, কনটেন্ট পুনরায় ব্যবহার বা চুরি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
পেমেন্ট পলিসি
পেমেন্ট করার আগে অনুগ্রহ করে সব কোর্সের মূল্য সম্পর্কে নিশ্চিত হোন। পেমেন্ট সম্পন্ন করার পর কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।
আমরা bKash বা SSLCommerz (পেমেন্ট গেটওয়ে) এর মাধ্যমে পেমেন্ট গ্রহণ করি।
রিফান্ড পলিসি
কোর্স অ্যাক্সেস পলিসি
যে কোনো কোর্স কেনার পর, কোর্সের অ্যাক্সেস শুধুমাত্র Talent Bridge Academy-এর ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।
কোনো ব্যক্তি কোর্স কন্টেন্ট ডাউনলোড, রেকর্ড বা পুনরায় বিতরণ করতে পারবেন না।
Talent Bridge Academy এককভাবে যেকোনো সময় এই পলিসি পরিবর্তন, সংশোধন বা আপডেট করার পূর্ণ অধিকার রাখে।