Privacy Policy
we prioritize your privacy and data security. This policy explains how we collect, use, and protect your information. By using our platform, you agree to these terms.
আপনার গোপনীয়তা রক্ষা করা আমাদের প্রতিশ্রুতি
আমরা আপনার ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক নাম, পাসওয়ার্ড, আর্থিক লেনদেন এবং আমাদের ওয়েবসাইটে সংরক্ষিত তথ্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনার ডেটার সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা যে তথ্য সংগ্রহ করি
পৃথিবীর অন্যান্য সাইটের মতোই, Talent Bridge Academy আপনার নাম, ইমেল ঠিকানা, ইউজার আইডি, পাসওয়ার্ড, এবং আপনার আইপি ঠিকানা সহ কিছু মৌলিক তথ্য সংগ্রহ করতে পারে। আমরা এই তথ্যগুলো ব্যবহার করি আপনার একাউন্ট পরিচালনা, ডিজিটাল সেবা প্রদান, মার্কেটিং বিশ্লেষণ, নিউজলেটার পাঠানো এবং আমাদের সাইটে আপনার অভিজ্ঞতা উন্নত করার জন্য।
সংগ্রহিত ডেটা আমরা যেভাবে ব্যবহার ও শেয়ার করি
- আপনারা বিভিন্ন সেবার জন্য দেওয়া আবেদন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ডেটা ব্যবহার করি।
- আপনার প্রোফাইল উন্নত করতে এবং ব্যক্তিগত অভিজ্ঞতা দিতে আমরা এই ডেটা বিশ্লেষণ করি।
- প্রয়োজন হলে আপনাকে Talent Bridge Academy-এর আপডেট জানাতে পারি।
- আমরা কখনোই কোনো ব্যক্তিগত তথ্য বিক্রি বা ভাড়া দিই না।
ব্যক্তিগত তথ্যের ডেটা আমরা যেভাবে শেয়ার করি
Talent Bridge Academy তৃতীয় পক্ষের সাথে কখনোই আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করে না বা অপ্রয়োজনে শেয়ার করে না।
- দেশের আইনি বাধ্যবাধকতার কারণে যদি কখনো প্রয়োজন হয়, তখনই আমরা তথ্য প্রদান করি।
- কোনো পার্টনার প্রতিষ্ঠান বা আইনি কর্তৃপক্ষের সাথে ডেটা শেয়ার করার আগে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করি।
- তৃতীয় পক্ষের সাথে যদি আমাদের ওয়েবসাইটের সেবা উন্নয়নের জন্য কোনো চুক্তি হয়, তাহলে সেই তথ্য শুধুমাত্র নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়।
- কোনো অবস্থাতেই Talent Bridge Academy আপনার ব্যক্তিগত তথ্যের অননুমোদিত ব্যবহার, বিক্রয়, বা লঙ্ঘনের দায় নেবে না।
আইনি দিক
GDPR সম্পর্কিত আইন এবং অন্যান্য আন্তর্জাতিক গোপনীয়তা নীতিমালা অনুযায়ী, Talent Bridge Academy সব ধরনের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখে।
- আমরা শুধুমাত্র আপনার অনুমতি নিয়ে তথ্য সংগ্রহ ও ব্যবহার করি।
- Talent Bridge Academy আপনার তথ্যের গোপনীয়তা বজায় রাখতে সর্বদা সজাগ।
- যদি কোনো তথ্য ফাঁস বা অননুমোদিত প্রবেশ ঘটে, আমরা অবিলম্বে তা সমাধানের ব্যবস্থা গ্রহণ করব।